রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ ও ভারতের স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৭:৪৭:২৮ অপরাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১
  • / 71

বাংলাদেশ ও ভারতের স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক আগামী ২৭ ও ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। 

স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব (পিএস) দেওয়ান মাহবুবুর রহমান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ বৈঠক হবে।

স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব বলেন, বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীনের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেবেন।

তিনি আরো বলেন, ভারতের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেবেন সে দেশের স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লা। বাংলাদেশের প্রতিনিধি দলে অংশ নিতে এরই মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে বিভিন্ন মন্ত্রণালয়ে প্রতিনিধি মনোনয়ন দিতে চিঠি পাঠানো হয়েছে।

এদিকে গত ২৯ নভেম্বর বাংলাদেশ-ভারতের স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের দ্বিতীয় পর্যায় শুরু হওয়ায় তখন ভারতের প্রতিনিধি দল আসেনি। এ কারণে ওই বৈঠক স্থগিত করা হয়।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

বাংলাদেশ ও ভারতের স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক

আপডেট টাইম : ০৭:৪৭:২৮ অপরাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১