শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দ্বিতীয় ডোজ দেওয়া হবে ২ মাস পর

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৭:৪১:৫১ অপরাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১
  • / 54

এক মাস নয়, দুই মাস পর (৮ সপ্তাহ) করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

সোমবার বিকালে গণমাধ্যমকে তিনি এই কথা জানান।

তিনি বলেন, প্রথম ডোজের চার সপ্তাহ পর ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়ার কথা বলা হয়েছিল। তবে চার সপ্তাহ নয়, আট সপ্তাহ পর তাদের দ্বিতীয় ডোজ দেওয়া হবে।

এখন পর্যন্ত যারা এই ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন, তাদের দ্বিতীয় ডোজের জন্য চার সপ্তাহের ব্যবধানে তারিখ দেওয়া হয়েছে। এ বিষয়ে তিনি বলেন, যাদের চার সপ্তাহ পরের তারিখ দেওয়া হয়েছে, তাদের এসএমএসের মাধ্যমে নতুন তারিখ জানিয়ে দেওয়া হবে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

দ্বিতীয় ডোজ দেওয়া হবে ২ মাস পর

আপডেট টাইম : ০৭:৪১:৫১ অপরাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১