শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নিরাপত্তামূলক সব প্রস্তুতি সম্পন্ন

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৭:৫৭:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ ফেব্রুয়ারী ২০২১
  • / 55

অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে ডিএমপি নিরাপত্তামূলক সব প্রস্তুতি সম্পন্ন করেছে। গতকাল ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) হেডকোয়ার্টার্সে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নিরাপত্তা-সংক্রান্ত এক সমন্বয় সভায় সভাপতির বক্তৃতায় ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম এ কথা জানান।

তিনি বলেন, অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২১ পালন উপলক্ষে সব ধরনের নিরাপত্তামূলক প্রস্তুতি সম্পন্ন করেছে ডিএমপি।

বৃহস্পতিবার সকাল ১১টায় ডিএমপি কমিশনার শফিকুল ইসলামের সভাপতিত্বে এ সমন্বয় সভায় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর, ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ফায়ার সার্ভিস, স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

সভাপতির বক্তৃতায় ডিএমপি কমিশনার বলেন, করোনাভাইরাসের কারণে এবারের পরিস্থিতি কিছুটা ভিন্ন। অন্যবারের তুলনায় সবাইকে বেশি সতর্ক থাকতে হবে। আবেগের জায়গা থেকে মানুষ শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসে। তাই সবাইকে সর্বোচ্চ মানবিকতা দিয়ে তাদের সেবা প্রদান নিশ্চিত করতে হবে।

এ উপলক্ষে ২০ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা থেকে ২১ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাবির ভেতরে সব ধরনের যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ থাকবে বলেও সভায় জানানো হয়। যানবাহন নিয়ন্ত্রণে দিকনির্দেশক সাইনবোর্ড স্থাপন এবং ডাইভারশন ব্যবস্থা থাকবে।

ঢাবিকেন্দ্রিক ১২ পয়েন্টে ব্যারিকেড দিয়ে যানবাহন ও জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এরমধ্যে রয়েছে নীলক্ষেত ক্রসিং, পলাশী ক্রসিং, ফুলার রোড মোড়, বকশী বাজার ক্রসিং, চাঁনখারপুল ক্রসিং, শহিদুল্লাহ হল ক্রসিং, দোয়েল চত্বর ক্রসিং, জিমনেশিয়াম ক্রসিং, রোমানা ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, টিএসসি সড়কদ্বীপ ও শাহবাগ ক্রসিং।

ভিভিআইপি, ভিআইপি ও বিদেশি কূটনীতিকদের জন্য ঢাবির খেলার মাঠ (জিমনেশিয়াম), আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য ঢাবির অ্যানেক্স ভবন মাঠ এবং সর্বসাধারণের জন্য নীলক্ষেত, পলাশী ও ঢাকেশ্বরী সড়কে পার্কিং করা যাবে।

সূত্র : বাসস

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

নিরাপত্তামূলক সব প্রস্তুতি সম্পন্ন

আপডেট টাইম : ০৭:৫৭:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ ফেব্রুয়ারী ২০২১