শিরোনাম :
ভ্যাকসিন নিয়ে আলোচনা চলছে
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০৭:৫২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ ফেব্রুয়ারী ২০২১
- / 63
ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং জানিয়েছেন, মহামারি করোনা মোকাবিলায় ভ্যাকসিন সহায়তা নিয়ে বাংলাদেশ সাথে চীনের ঘনিষ্ঠ আলোচনা চলছে।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।
চীনা নববর্ষ উপলক্ষে দেওয়া ভিডিও বার্তায় চীনা রাষ্ট্রদূত বলেন, চীন গ্যাভি-কোভেক্স ফ্যাসিলিটির মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোকে ১ কোটি ভ্যাকসিন সরবরাহের ঘোষণা দিয়েছে। এছাড়া ভ্যাকসিন সহায়তা নিয়ে আমরা এখন বাংলাদেশ সরকারের সাথে ঘনিষ্ঠ আলোচনা করছি।
তিনি নববর্ষের সুভেচ্ছা জানিয়ে বলেন, আজ চীনের নববর্ষ। এ দিনটি চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। এ বছরের নববর্ষ ষাঁড় বা গরুর বছর হিসেবে চিহ্নিত হয়েছে।
নিউজ লাইট ৭১
Tag :























