শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

টিকা নিলেন ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৭:৫৩:২১ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১
  • / 113

করোনার টিকা নিলেন ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। বুধবার দুপুরে শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে টিকা নেন তিনি।

এর আগে জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে করোনার টিকা নিয়ে বিদেশী  কূটনীতিকদের টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। 

কর্মসূচি উদ্বোধন শেষে টিকা নেন শাহরিয়ার আলম। টিকা গ্রহণ শেষে প্রতিমন্ত্রী বলেন, “যারা টিকা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন তারা আসলে বোকার স্বর্গে বাস করছেন।”

শাহরিয়ার আলম আরো বলেন, “আমরা বাংলাদেশে বিদেশি কূটনীতিকদের টিকাদান শুরু করেছি। আজ বেশ কয়েকজন টিকা নেবেন। পর্যায়ক্রমে বাংলাদেশে অবস্থান করা প্রায় ১২ শতাধিক কূটনীতিককে টিকা দেওয়া হবে।”

শাহরিয়ার আলমের পরেই টিকা নেন ভ্যাটিকেন সিটির প্রতিনিধি এবং ডিপ্লোম্যাটিক কোরের ডিন জর্জ কোসারি।

ভারতের হাইকমিশনার দোরাইস্বামী বলেন, “আমি বাংলাদেশকে অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে বাংলাদেশী সমস্ত বন্ধুকে বলবো আপনারা টিকা নিন। বাংলাদেশের সঙ্গে ভারত সবসময় আছে।”

নিউজ লাইট ৭১
 
Tag :

শেয়ার করুন

টিকা নিলেন ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী

আপডেট টাইম : ০৭:৫৩:২১ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১