শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খেতাব বাতিলে আইনি কোনো জটিলতা বোধহয় নেই

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৭:৩৬:২১ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১
  • / 87

সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মুক্তিযোদ্ধা খেতাব বাতিলে আইনি কোনো জটিলতা বোধহয় নেই, এমনটাই জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বুধবার দুপুরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনা টিকা নেয়া শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, যদি কেউ মুক্তিযোদ্ধা হন তাহলে তার মুক্তিযোদ্ধা খেতাব থাকা স্বাভাবিক। এমন হয় যে, মুক্তিযোদ্ধা নাম ধারণ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে নষ্ট করেছেন। তার কি খেতাব থাকার কোনো অধিকার আছে, এই প্রশ্ন আমি দেশবাসীর কাছে রেখে গেলাম।

তিনি বলেন, ভ্যাকসিন নিলে মহামারি থেকে কিছুটা আমরা রক্ষা পাবো। সেজন্য দেশবাসীকে এই ভ্যাকসিন নেয়ার অনুরোধ জানাবো।

আনিসুল হক আরও বলেন, ইনজেকশন নেয়ার ভয় ছিল কিন্তু আজকে কোনো ব্যথা পাইনি।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

খেতাব বাতিলে আইনি কোনো জটিলতা বোধহয় নেই

আপডেট টাইম : ০৭:৩৬:২১ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১