শিরোনাম :
রোববার স্বাস্থ্যমন্ত্রী করোনার টিকা নেবেন
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০৫:২৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১
- / 72
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক রোববার সকালে রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল করোনার ভ্যাকসিন নেবেন বলে জানা গেছে।
শুক্রবার রাতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের করোনার টিকা নেয়ার বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
নিউজ লাইট ৭১
Tag :























