ঢাকার তাপমাত্রা নিয়ে ভয়ঙ্কর দুঃসংবাদ
- আপডেট টাইম : ০৭:০২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১
- / 109
ঢাকার তাপমাত্রা নিয়ে ভয়ঙ্কর দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অফিস। জানিয়েছে, শীতের মাস হলেও ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকায় আজকের দিনের তাপমাত্রা বেড়ে যাবে।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে এসময় সূর্যের দেখা পাবে রাজধানীবাসী।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এসময় আবহাওয়া শুষ্ক থাকার পাশাপাশি উত্তর /উত্তর-পশ্চিম দিক থেকে ৮-১২ কিলোমিটার ঘণ্টা বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এছাড়া দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকায় আজ সকাল ৬টায় তাপমাত্রা ছিল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে আগের দিন সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.০ ডিগ্রি সেলসিয়াস। তবে আজ সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস।
এছাড়া মঙ্গলবার ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫ টা ৪১ মিনিটে। অপরদিকে আগামীকাল বুধবার সূর্যোদয় হবে ভোর ৬টা ৪১ মিনিটে।
নিউজ লাইট ৭১























