বাড়ছে শীতের তীব্রতা
- আপডেট টাইম : ০৬:৪১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১
- / 89
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, গুঁড়িগুঁড়ি বৃষ্টির পর দেশে কমতে শুরু করেছে তাপমাত্রা। বাড়ছে শীতের তীব্রতা।
আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. রুহুল কুদ্দুস জানান, আগামীকাল থেকে দেশের কোথাও কোথাও দিনের মধ্যভাগেও দেখা নাও মিলতে পারে সূর্যের আলো। শীতের সঙ্গে থাকবে হালকা বাতাস। এছাড়া বিভিন্ন স্থানে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ।
শুক্রবার (২২ জানুয়ারি) এ তথ্য জানান তিনি।
এ আবহাওয়াবিদ আরও জানান, আজ দেশের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
তিনি বলেন, গত দুই-তিনদিন তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও আজ শুক্রবার রাত থেকে তা কমতে শুরু করেছে। দেশের উত্তরাঞ্চলে অনেক জায়গাতেই শীত বাড়তে শুরু করেছে।
আবহাওয়া অফিস জানায়, গত কয়েকদিনের চেয়ে সারাদেশে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। গত কয়েকদিনের চেয়ে আজ থেকে কিছু কিছু এলাকায় দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। তবে মধ্যরাত থেকে দেশের অধিকাংশ স্থানে ঘন কুয়াশা দেখা দিবে।
নিউজ লাইট ৭১























