শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করার কারণেই বাংলাদেশের অভাবনীয় এগিয়ে যাওয়া

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৭:২৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১
  • / 74

মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করার কারণেই বাংলাদেশের অভাবনীয় এগিয়ে যাওয়া সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, আমাদের এগিয়ে যাওয়া সম্ভব হয়েছে শেখ হাসিনার কারণে, মুক্তিযুদ্ধের চেতনা ও মুজিবাদর্শের কারণে। এর আগে অনেক সরকার এসেছে-গেছে। তারা মানুষের জন্য কিছু করে নাই। বারবার এদেশকে লুটপাট করেছে। দুর্নীতির আড্ডাখানা বানিয়েছে। মাদক দিয়ে যুবক তরুণদের বিকলাঙ্গ করার চেষ্টা করা হয়েছে। আজকে সেই বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে।

বুধবার (৬ জানুয়ারি) ঠাকুরগাঁও এর রাণীশংকৈলে আলী আকবর মেমোরিয়াল অটিস্টিক ও প্রতিবন্ধী স্কুলের অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আমাদের প্রতিশ্রুতি ছিল বাংলাদেশ মাথা উঁচু দাঁড়াবে। আমরা গর্ব ও অহংকার করে বলতে পারি মাথা উঁচু করে দাঁড়িয়েছে।

তিনি বলেন, এক সময় একটি রাস্তা বা কালভার্ট করার জন্য বিদেশি সাহায্য লাগত। সেই বাংলাদেশ এখন রূপপুর পারমানবিক বিদ্যুত কেন্দ্র করছে। মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর, পায়রা বন্দর করছে। যেই পদ্মাসেতু নিয়ে খালেদা-ইউনূস ষড়যন্ত্র করেছিল। সেই সেতু আজ দৃশ্যমান হয়েছে। এসব উন্নয়নের মধ্য দিয়ে সমগ্র বিশ্ব বাংলাদেশকে দেখছে। বাংলাদেশকে এই জায়গায় নিয়ে গেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশে এখন আর কোন মৌলিক সমস্যা নাই দাবি করে প্রতিমন্ত্রী বলেন, চিকিৎসা ব্যবস্থা বাংলাদেশের মানুষের দোড়গোড়ায়। কোন মানুষ এখন আর বিনা চিকিৎসায় মারা যায় না। দেশে খাদ্যের অভাব নাই, বস্ত্রের অভাব নাই। বিনামূল্যে বই পাচ্ছে। এমন কোন শিশু নাই যে শিশুটা স্কুলে যায় না। যারা গৃহহীন আছে, তাদের গৃহ করে দেয়ার কাজ চলছে। আমাদের অঙ্গীকার কোন মানুষ গৃহহীন থাকবে না। সেভাবেই আমরা এগিয়ে যাচ্ছি।

খালিদ মাহমুদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদের পদক্ষেপের কারণে, তার জাগরণের কারণে সমগ্র দেশব্যাপী আজকে জাগরণ তৈরি হয়েছে। আজকে তাদের আপন করে নেয়ার একটা মন মানসিকতা তৈরি হয়েছে। ১৯৯৬ সালে প্রথম সরকার গঠন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাই প্রতিবন্ধীদের জন্য ভাতা চালু করেছিলেন।

সাবেক এমপি ও ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সেলিনা জাহান লিটার সভাপতিত্বে সমাবেশে আরো উপস্থিত ছিলেন, রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল প্রমুখ। পরে প্রতিমন্ত্রী রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেন।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করার কারণেই বাংলাদেশের অভাবনীয় এগিয়ে যাওয়া

আপডেট টাইম : ০৭:২৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১