শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মানবাধিকার ও আইনের শাসনকে সর্বাধিক গুরুত্ব দিয়ে পুলিশ বাহিনীকে দায়িত্ব পালন করার আহ্বান

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৭:৫৭:৩২ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১
  • / 111

জনগণের মৌলিক অধিকার, মানবাধিকার ও আইনের শাসনকে সর্বাধিক গুরুত্ব দিয়ে পুলিশ বাহিনীকে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, “পুলিশকে মানুষের আস্থা-বিশ্বাস অর্জন করতে হবে। মানুষের ভালোবাসা অর্জন করতে হবে। এগুলো অর্জন করতে পারলে অপরাধ দমনে তাদের আর সংঘাত করতে হবে না। মানুষকে সঙ্গে নিয়ে তারা দেশের যেকোনো অপরাধ দমন করতে পারবে।”

রোববার (৩ জানুয়ারি) রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমি মাঠে আয়োজিত ৩৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। 

প্রধানমন্ত্রী বলেন, “গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করার মাধ্যমে আমরা দেশের মানুষের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করবো।”

শিক্ষানবিশ পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, “তোমাদের শৃঙ্খলা, পেশাদারিত্ব, সততা এবং নৈতিক মূল্যবোধ নিয়ে চলতে হবে। সবসময় দেশের মানুষের পাশে থাকতে হবে।”

প্রধানমন্ত্রী আরো বলেন, “বাংলাদেশ যদি উন্নত হয় তাহলে পুলিশ সদস্যরা, তাদের পরিবার-পরিজন, আত্মীয়-স্বজনসহ দেশের সকল শ্রেণির মানুষ নিরাপদে বাঁচতে পারবেন।”

সরকার প্রধান আরো বলেন, “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছেন ইউনিয়ন পর্যায়ের প্রতিটা মানুষ যেন পুলিশের সেবা পায়। সেদিকে লক্ষ্য রেখে বিট পুলিশের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে মানুষের দোরগোড়ায় পুলিশ পৌঁছে যাচ্ছে।”

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

মানবাধিকার ও আইনের শাসনকে সর্বাধিক গুরুত্ব দিয়ে পুলিশ বাহিনীকে দায়িত্ব পালন করার আহ্বান

আপডেট টাইম : ০৭:৫৭:৩২ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১