শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চলতি মাসেই ৪ বোমা উদ্ধার

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:৩০:২১ অপরাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০
  • / 62

ফের বোমার সন্ধান মিললো হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে। নির্মাণাধীন তৃতীয় টার্মিনালের মাটি খোঁড়ার সময় ২৫০ কেজি ওজনের আরও একটি বোমা পাওয়া গেছে সেখানে। এ নিয়ে বিমানবন্দর থেকে মোট ৪টি বোমা উদ্ধার করা হলো।

সোমবার (২৮ ডিসেম্বর) সকালে চতুর্থ ওই বোমাটি উদ্ধার করা হয়। সবগুলো বোমা উদ্ধার হয়েছে চলতি ডিসেম্বর মাসেই।

ধারণা করা হচ্ছে, এই বোমাটির ওজনও আগের গুলোর মতোই ২৫০ কেজি হতে পারে। পরে খবর পেয়ে বিমানবাহিনীর বঙ্গবন্ধু ঘাঁটির বোমা ডিসপোজাল ইউনিট সেখানে উপস্থিত হয়ে বোমাটি উদ্ধার করে।

এর আগে গত ৯, ১৪ এবং ১৯ ডিসেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্মাণাধীন তৃতীয় টার্মিনালের সাইট থেকে ২৫০ কেজি ওজনের তিনটি বোমা উদ্ধার করা হয়েছিল। পরে বোমাগুলো উদ্ধার করে টাঙ্গাইলের বিমানবাহিনীর ঘাঁটিতে নিয়ে ধ্বংস করা হয়।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

চলতি মাসেই ৪ বোমা উদ্ধার

আপডেট টাইম : ০৬:৩০:২১ অপরাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০