শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সকলকে যার যার ঘরে থেকে নতুন বছর ও থার্টি ফার্স্ট নাইট পালনের আহ্বান

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:৫৬:৫০ অপরাহ্ন, রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০
  • / 114

কোভিড-১৯ পরিস্থিতিতে সকলকে যার যার ঘরে থেকে নতুন বছর ও থার্টি ফার্স্ট নাইট পালনের আহ্বান জানিয়েছেন র‍্যাবের গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ।

তিনি জানান, ইংরেজি নববর্ষ ও থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে ঢাকায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া সারা দেশে ইংরেজি নববর্ষকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

রবিবার দুপুরে র‍্যাব সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান আশিক বিল্লাহ। 

তিনি বলেন, থার্টি ফাস্ট নাইটকে কেন্দ্র করে কোথাও কোনো হামলার আশঙ্কা এখন পর্যন্ত নেই। কোনো নাশকতার হুমকিও নেই। রাজধানীকে মোট তিন ভাগে ভাগ করে থার্টি ফার্স্ট নাইটের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। 

পরে করোনা পরিস্থিতির কথা স্মরণ করিয়ে তিনি সকলকে যার যার ঘরে থেকে নতুন বছর ও থার্টি ফার্স্ট নাইট পালনের আহ্বান জানান। 

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

সকলকে যার যার ঘরে থেকে নতুন বছর ও থার্টি ফার্স্ট নাইট পালনের আহ্বান

আপডেট টাইম : ০৬:৫৬:৫০ অপরাহ্ন, রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০