শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘পৌষের শীতে বাঘ কাঁপে’

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:৪৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০
  • / 99

‘মাঘের শীতে বাঘ কাঁপে’ প্রবাদও বদলে হয়ে যেতে পারে ‘পৌষের শীতে বাঘ কাঁপে’। কারণ আজ কেবল ১১ পৌষ। এখনো পড়ে আছে পুরো মাঘ মাস। এরই মধ্যে হিমেল হাওয়া ও মধ্যরাতে ঠাণ্ডা জেঁকে বসেছে। সূর্যের দেখা মিলছে না ভরদুপুরেও। ঘন কুয়াশার চাঁদরে ঢেকে থাকছে চারপাশ। কনকনে ঠাণ্ডায় চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ ও কর্মজীবীরা। চরম আকার ধারণ করেছে ভোগান্তি। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। আজ শনিবার রাত থেকে আরও কমে যেতে পারে তাপমাত্রা। এ সময় থেকে দেশের বেশিরভাগ অঞ্চলের ওপর দিয়ে বইতে পারে মৃদু শৈত্যপ্রবাহ। ফলে ঘন কুয়াশা আরও বাড়তে পারে। আবহাওয়াবিদরা বলছেন, আগামী ৭২ ঘণ্টা বা ৩ দিন রাতের তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে। গতকাল শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, দেশের উত্তর-পশ্চিমাংশে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা ও দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। গতকাল সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ। ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৯ মিনিটে ও আজ ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ৩৯ মিনিটে।

পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম বলেন, টানা কয়েকদিন দেশের উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ থাকার পর এখন তা আর নেই। তবে আশঙ্কা করা হচ্ছে, আগামী তিন দিনে রাতের তাপমাত্রা কমে যেতে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তিনি জানান, ২৬ ডিসেম্বর রাত থেকেই তাপমাত্রা কোনো কোনো এলাকায় ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেতে পারে। বিশেষ করে উত্তরাঞ্চল, মধ্যাঞ্চল এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে বয়ে যেতে পারে এই শৈত্যপ্রবাহ। তবে এটি মাঝারি মাত্রার এবং বেশি দিন স্থায়ী হবে।

কুয়াশার বিষয়ে তিনি বলেন, দক্ষিণ-পূর্ব দিক থেকে যে বাতাস আসছে, তার সঙ্গে জলীয় বাষ্প মিশে আর্দ্রতা বাড়িয়ে দিচ্ছে। এতে ঘন কুয়াশা সৃষ্টি হচ্ছে। এটি এই মাসে এমনই থাকবে। জানুয়ারি মাসেও এই কুয়াশার দেখা পাওয়া যাবে বলে জানান এ আবহাওয়াবিদ।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

নিউজ লাইট ৭১ whatsapp sharing button

Tag :

শেয়ার করুন

‘পৌষের শীতে বাঘ কাঁপে’

আপডেট টাইম : ০৬:৪৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০