শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের জন্য একটি মন্ত্রিসভা কমিটি গঠন

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৪:৪২:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০
  • / 88

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বর্ণাঢ্য ও যথাযোগ্য মর্যাদার সঙ্গে উদযাপনের জন্য একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার।

সোমবার ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বর্ণাঢ্য ও যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপনের নিমিত্ত মন্ত্রিসভা কমিটি’ গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে ৯ সদস্যের এই মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক করা হয়েছে।

কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন—স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এবং সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।

কমিটিকে সহায়তা দানকারী কর্মকর্তা হিসেবে রয়েছেন—প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কামাল আবদুল নাসের চৌধুরী, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, জননিরাপত্তা সচিব, স্থানীয় সরকার সচিব, অর্থ সচিব, পররাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব, যুব ও ক্রীড়া সচিব, মুক্তিযুদ্ধবিষয়ক সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষাসচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিব, সংস্কৃতিবিষয়ক সচিব এবং তথ্য সচিব।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় কমিটিকে সার্বিক সহায়তা দেবে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের জন্য একটি মন্ত্রিসভা কমিটি গঠন

আপডেট টাইম : ০৪:৪২:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০