শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অবৈধ নদী দখলকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সুপারিশ করেছে সংসদীয় কমিটি

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৩:০৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০
  • / 110

অবৈধ নদী দখলকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে কনসালটেশন গ্রুপের মাধ্যমে সমন্বিতভাবে কাজ করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

রোববার (৬ ডিসেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৫তম বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি মেজর (অবসরপ্রাপ্ত) রফিকুল ইসলামের সভাপতিত্বে কমিটির সদস্য রনজিত কুমার রায়, ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, মো. আছলাম হোসেন সওদাগর এবং এস এম শাহজাদা বৈঠকে অংশ নেন।

বৈঠকে জাতীয় নদী রক্ষা কমিশনের কার্যক্রম এবং ভবিষ্যত পরিকল্পনা; বাংলাদেশ মেরিন অ্যাকাডেমির সার্বিক কার্যক্রম এবং ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউটের সার্বিক কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়।

বৈঠকে বাংলাদেশ মেরিন অ্যাকাডেমির ক্যাডেটদের সংখ্যা বৃদ্ধি এবং বর্হিবিশ্বে তাদের কর্মসংস্থানের চাহিদা নিশ্চিতকরণের জন্য কমিটি সুপারিশ করে। এছাড়া, ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট থেকে প্রশিক্ষণপ্রাপ্ত নাবিকদের বিদেশি বন্দরে ভিসা/ইমিগ্রেশন জটিলতা দূর করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তা গ্রহণের বিষয়েও কমিটি সুপারিশ করে।

নদ-নদী, খাল-বিল, জলাশয় ও জলাধার ক্রমবর্ধমান হারে ভরাটের মাধ্যমে নদীর অবৈধ দখল, পরিবেশ দূষণ, অবৈধ অবকাঠামো নির্মাণসহ নানাবিধ অনিয়মের কারণে নদী অবৈধভাবে দখল হয়ে যাওয়া এবং জাতীয় নদী রক্ষা কমিশনের নদীগুলো উদ্ধারে সমস্যা/ধীরগতির কারণে এ বিষয়ে সাব কমিটি গঠন করা হয়। সাব কমিটি সরেজমিনে পরিদর্শন করে এ বিষয়ে একটি রিপোর্ট দেবে।

কমিটির সদস্য রনজিত কুমার রায়কে আহ্বায়ক এবং ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, মো. আছলাম হোসেন সওদাগর এবং এস এম শাহজাদাকে সদস্য করে চার সদস্য বিশিষ্ট এই সাব সাব কমিটি গঠন করা হয়।

নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান, মেরিন অ্যাকাডেমির কমান্ড্যান্ট, ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউটের অধ্যক্ষসহ, মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্টরা বৈঠকে উপস্থিত ছিলেন।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

অবৈধ নদী দখলকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সুপারিশ করেছে সংসদীয় কমিটি

আপডেট টাইম : ০৩:০৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০