শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শুধু গাছ লাগালেই হবে না, গাছের সুষ্ঠু রক্ষণাবেক্ষণ করতে হবে

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:৫৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০
  • / 127

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, পরিবেশ সুন্দর রাখতে হলে গাছের বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, গাছের সুষ্ঠু রক্ষণাবেক্ষণ করতে হবে। তিন-চার বছর গাছের যত্ন নিলেই পরিবেশ সবুজ ও দৃষ্টিনন্দন হবে।

শনিবার দুপুরে মৌলভীবাজারের জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় তিনি একথা বলেন। ঢাকাস্থ সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন মন্ত্রী।

পরিবেশমন্ত্রী বলেন, করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে সবাইকে মাস্ক পরতে হবে। মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রেখে চলা, সর্বোপরি স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার ব্যাপারে সাধারণ মানুষকে উদ্বৃদ্ধ করতে হবে। অধিকাংশ লোকই করোনা পরীক্ষা করাতে অনাগ্রহী। ফলে একজন আক্রান্ত হলে পরিবারের সবাই আক্রান্ত হচ্ছেন। লক্ষ্মণ দেখা দিলে নিজ দায়িত্বে করোনা পরীক্ষা করাতে উদ্বৃদ্ধ করার জন্য সভায় উপস্থিত কমিটির সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।

সভায় উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলাম, জুড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিত সিংহসহ কমিটির সদস্যরা।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

শুধু গাছ লাগালেই হবে না, গাছের সুষ্ঠু রক্ষণাবেক্ষণ করতে হবে

আপডেট টাইম : ০৬:৫৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০