শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে বইছে হিমেল হাওয়া

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:৩৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০
  • / 82

হঠাৎ করেই রাজধানীতে বইছে শীতের হিমেল হাওয়া। শীতের আগমনী বার্তা পাচ্ছে নগরবাসী। শনিবার সকাল থেকে দেখা মিলছে কুয়াশার। শিশিরে ভিজছে লতাপাতা। কখনো সূর্যের দেখা মিলছে, কখনও মিলছে না।

অগ্রাহায়ণের শুরু থেকে দেশের অনেক জায়গায় এমন আবহ নিত্যসঙ্গী হলেও রাজধানীতে প্রভাব খুব কমই তৈরি হয়েছে। তবে আজ যেন সেই আবেশ পাচ্ছেন রাজধানীবাসী। ভোর থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত হালকা কুয়াশায় আচ্ছন্ন ঢাকা। বইছে হালকা হিমেল হাওয়া।

ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ২৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে ভোর ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

রাজধানীতে বইছে হিমেল হাওয়া

আপডেট টাইম : ০৬:৩৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০