শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সারাদেশেই কমতে শুরু করেছে তাপমাত্রা

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৭:১৪:০৪ অপরাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০
  • / 88

সারাদেশেই কমতে শুরু করেছে তাপমাত্রা। রাতে তাপমাত্রা কমে গেলেও দিনের বেলায় রোদের কারণে তাপমাত্রা এখনও খুব একটা কমেনি।তবে চলিত মাসের শেষের দিকে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে ১ থেকে ২টি মৃদু (৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস) বা মাঝারি (৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

বুধবার (০২ ডিসেম্বর) চলিত মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস। 

পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি নিম্নচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তবে এটি বাংলাদেশ উপকূলে আসবে না।

ডিসেম্বরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আরো বলা হয়েছে, এ মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে পারে। তবে গড় তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে। দেশের নদী অববাহিকায় ভোর থেকে সকাল পর্যন্ত হালকা/মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। নদ-নদীগুলোতে স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করতে পারে। এ মাসে দেশে দৈনিক গড় সূর্য কিরণকাল ৪ থেকে ৫ ঘণ্টা থাকতে পারে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

সারাদেশেই কমতে শুরু করেছে তাপমাত্রা

আপডেট টাইম : ০৭:১৪:০৪ অপরাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০