শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পুলিশ

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:৪৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০
  • / 107

পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদের নাম ব্যবহার করে গ্রেপ্তার ও ওয়ারেন্ট সংক্রান্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি গুজব ছড়ানো হচ্ছে।

এ ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পুলিশ।

শুক্রবার (২৭ নভেম্বর) রাতে পুলিশ সদর দফতর থেকে এক বার্তায় পুলিশের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন।

বার্তায় উল্লেখ করা হয়, প্রকৃত পক্ষে এটি আইজিপি মহোদয়ের কোনো বার্তা নয়, নিছক গুজব। এ ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছে বাংলাদেশ পুলিশ। এ ধরনের গুজব ছড়ানো ফৌজদারী অপরাধ। কেউ এ ধরনের অপরাধে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পুলিশ

আপডেট টাইম : ০৬:৪৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০