শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পররাষ্ট্রমন্ত্রীর পর সচিবও করোনাক্রান্ত

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৭:০৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০
  • / 137

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের পর এবার করোনায় আক্রান্ত হলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে তার শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে।

ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ৪৭তম সম্মেলনে যোগদানের জন্য তার নাইজার সফরের কথা ছিল। এ সফর উপলক্ষে নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে তার করোনা পরীক্ষা করা হয়।  

পররাষ্ট্র সচিবের শরীরে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কোনো লক্ষণ ছিল না। 

বুধবার (২৫ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এদিকে করোনাক্রান্ত হওয়ার পর পররাষ্ট্র সচিবের নাইজার সফর বাতিল করা হয়েছে। তিনি চিকিৎসকের পরামর্শ মেনে বর্তমানে বাসায় আইসোলেশনে রয়েছেন এবং সুস্থ আছেন।

এদিকে ওআইসির এ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতা হিসেবে পররাষ্ট্রমন্ত্রী  ড. একে আব্দুল মোমেনের যোগ দেওয়ার কথা ছিল। তিনিও করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর এখন চিকিৎসাধীন।  

পররাষ্ট্র মন্ত্রণালয় ও সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাস তথা ওআইসিতে বাংলাদেশের স্থায়ী মিশনের কর্মকর্তাদের সমন্বয়ে একটি দল এ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

পররাষ্ট্রমন্ত্রীর পর সচিবও করোনাক্রান্ত

আপডেট টাইম : ০৭:০৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০