শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশি ৯ জেলেকে ফেরত দিয়েছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:৫৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০
  • / 81

কক্সবাজারের টেকনাফের নাফনদী থেকে ধরে নিয়ে যাওয়া বাংলাদেশি ৯ জেলেকে ফেরত দিয়েছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি)। ফেরত আনা ৯ জেলেরা হলেন- নুরুল আলম, ইসমাইল প্রকাশ হোসেন, মো. ইলিয়াছ, মো. ইউনুছ, মোহাম্মদ আলম কালু, সাইফুল, সলিম উল্লাহ, নুর কামাল ও লালু মিয়া।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে মিয়ারমারের মংডুতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) মধ্যে পতাকা বৈঠক শেষে তাদের ফেরত আনা হয়।

বৈঠকে বাংলাদেশের ১০ সদস্যের প্রতিনিধি দলে টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান আর মিয়ানমারের পক্ষে বিজিপির ৪ নম্বর ব্রাঞ্চের অধিনায়ক লে. কর্নেল জউ লিং অং নেতৃত্ব দেন।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান জানান, কয়েক ঘণ্টাব্যাপী পতাকা বৈঠকে ৯ জেলেকে ফেরত দেওয়াসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। পরে তাদের ফেরত দেওয়া হয়।

প্রসঙ্গত, গত ১০ নভেম্বর নাফনদী ও বঙ্গোপসাগরের মোহনায় মাছ ধরার সময় ইঞ্জিন বিকল হয়ে ভাসমান অবস্থায় মিয়ানমারের জলসীমার চলে গেলে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সদস্যরা বাংলাদেশি ৯ জেলেকে ধরে নিয়ে যায়। ঘটনার পর বিজিবির পক্ষ থেকে বাংলাদেশি জেলে ও নৌকা ফেরত চেয়ে চিঠি পাঠানো হয়েছে। পরে পতাকা বৈঠকের মাধ্যমে ৯ জেলেকে ফেরত পাঠানো হয়।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

বাংলাদেশি ৯ জেলেকে ফেরত দিয়েছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী

আপডেট টাইম : ০৬:৫৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০