শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মার্চে বঙ্গবন্ধু চত্বরের উদ্বোধন করবেন

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:৪৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২০
  • / 91

রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধুর শূণ্যে উত্থিত তর্জনীর ৭১ ফুট ভাস্কর্যের নির্মাণকাজ এগিয়ে চলছে। ২০২১ সালের ফেব্রুয়ারিতে এর নির্মাণকাজ শেষ হওয়ার কথা রয়েছে। 

একাত্তরের ৭ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে জাতির জনক যে ভাষণ দিয়েছিলেন তার রুপকে গড়ে উঠছে ‘বঙ্গবন্ধু চত্বর’। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী বছরের (২০২১) মার্চে ঐতিহাসিক এ স্থাপনার উদ্বোধন করবেন বলে জানা গেছে। 

এদিকে রাজধানীর পূর্বাচল নতুন শহর ৩০০ ফিট এলাকায় ১৫ নম্বর সেক্টরের ২০৩ নম্বর সড়কের ১৭ নম্বর প্লটে দুই দশমিক তিন একর জমিতে চলছে এর নির্মাণকাজ। অদূরে ১১১ তলা বঙ্গবন্ধু ট্রাই টাওয়ার নির্মাণের প্রাথমিক কাজও চলছে। 

জানা গেছে, ব্রোঞ্জ দিয়ে তৈরি এ ভাস্কর্য এবং ‘বঙ্গবন্ধু চত্বর’ নির্মাণে ৫৫ কোটি এক লাখ ৬৪ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে। এটির স্থাপনে অর্থায়নসহ যাবতীয় দায়িত্ব গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ওপর ন্যস্ত করা হয়েছে। এখানে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পেয়েছে সরকারের স্থাপত্য অধিদফতর এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

প্রসঙ্গত, ভাস্কর্যটির উচ্চতা ৭১ ফুট দেয়া হয়েছে মহান মুক্তিযুদ্ধের ১৯৭১ সালকে ঘিরে। আর শূন্যে উত্থিত তর্জনী দেয়া হয়েছে ৭ই মার্চের ভাষণের রূপ ফুটিয়ে তুলতে। ভাস্কর্যটিকে বেষ্টন করে দুই দিকে থাকবে লেক।

এ বিষয়ে রাজউকের এক প্রকৌশলী জানান, লেকের সামনে হবে ভাস্কর্য। এখন পাইলিংয়ের কাজ প্রায় শেষ। 

এদিকে ২০২১ সালের ফেব্রুয়ারির মধ্যে এটি শেষ করার পরিকল্পনা রয়েছে। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মার্চে বঙ্গবন্ধু চত্বরের উদ্বোধন করবেন।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মার্চে বঙ্গবন্ধু চত্বরের উদ্বোধন করবেন

আপডেট টাইম : ০৬:৪৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২০