বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফিরে গেলেন রিভা গাঙ্গুলি

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:৪১:১৯ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২০
  • / 94

৭১: বাংলাদেশে নিযুক্ত ভারতের বিদায়ী হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাশ নিজ দেশ ভারতে ফিরলেন।

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে নিজ দেশে ফিরে গেলেন তিনি।

তিনি ঢাকা থেকে বিমান যোগে যশোর আসেন। এরপর সড়ক পথে বেনাপোল হয়ে ভারতে প্রবেশ করেন বলে নিশ্চিত করেন বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব।

জানা যায়, শুক্রবার বিকেল ৪টা নাগাদ তিনি সীমান্ত পার হয়ে গেছেন।

প্রসঙ্গত, গত বছরের ১ মার্চ রিভা গাঙ্গুলি দাশ বাংলাদেশে ভারতের হাইকমিশনার পদের দায়িত্বভার গ্রহণ করেন। তার স্বল্পকালিন দায়িত্বের মধ্যেই বাংলাদেশ-ভারতসহ সারাবিশ্ব করোনা মহামারির কবলে পড়ে। এই সংকটকালে তিনি দক্ষতার সঙ্গে বাংলাদেশ-ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুউচ্চ পর্যায়ে নিতে সক্ষম হন।

গত বুধবার তিনি বাংলাদেশের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সাথে বিদায়ী আলোচনা শেষ করেন। তার স্থলে নতুন হাই কমিশনার হয়ে আসছেন বিক্রম দোরাইস্বামী।

এদিকে রিভা গাঙ্গুলি দাশ ফিরে যাওয়ার সময় চেকপোস্ট ইমিগ্রেশনে তাকে ফুলেল শুভেচ্ছা জানান বেনাপোল কাস্টমস হাউজের উপ-কমিশানার শামিমুর রহমান।

Tag :

শেয়ার করুন

ফিরে গেলেন রিভা গাঙ্গুলি

আপডেট টাইম : ০৬:৪১:১৯ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২০