বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার জন্য উপহার পাঠিয়েছেন মমতা

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:২২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০
  • / 151

- ফাইল ছবি

৭১: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে উপহার পাঠিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

গতকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট দিয়ে এই উপহার ঢাকার উদ্দেশে নেয়া হয়েছে।

কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের মিনিস্টার (পলিটিক্যাল) বিএম জামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাদের দপ্তরে উপহার সামগ্রী পাঠায়। সাথে সাথে তারা উপহারটি বেনাপোল বন্দর দিয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে।

জানা যায়, প্রতিবেশী দেশ ভারতের সাথে রয়েছে বাংলাদেশের গভীর বন্ধুত্ব ও বাণিজ্যিক সম্পর্ক। সুখ, দুঃখ সব সময়েই প্রতিবেশী দেশ হিসেবে এক দেশ অন্য দেশের পাশে থেকে সহযোগিতায় বন্ধুত্বের হাত বাড়িয়ে থাকে। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীকে তার জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে এ উপহার পাঠানো হয় ভারত থেকে।

বেনাপোল ইমিগ্রেশন ওসি আহসান হাবিব জানান, ভারতের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রীকে কিছু উপহার সামগ্রী পাঠিয়েছেন। সন্ধ্যায় হাইকমিশনারের একজন প্রতিনিধি ঢাকার উদ্দেশে এসব উপহার নিয়ে রওনা হয়েছেন।

Tag :

শেয়ার করুন

শেখ হাসিনার জন্য উপহার পাঠিয়েছেন মমতা

আপডেট টাইম : ০৬:২২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০