শিরোনাম :
সৌদি প্রবাসীদের বিশৃঙ্খলা না করার অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০৫:৫০:৫১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০
- / 107
৭১: প্লেনের টিকেটের দাবিতে সৌদি প্রবাসীদের কোনো ধরণের বিশৃঙ্খলা না করার অনুরোধ জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, আমরা সৌদি সরকারের সঙ্গে এ বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছি। আপনাদের প্রতি অনুরোধ আপনারা বিশৃঙ্খলা করবেন না।
বুধবার (২৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ অনুরোধ করেন।
আন্দোলনরত সৌদি প্রবাসীদের উদ্দেশ্যে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি সরকার এ ধরনের কর্মকাণ্ড পছন্দ করেন না। তবে শান্ত থাকলে এ সমস্যার সমাধান সম্ভব বলেও জানান তিনি।
প্রসঙ্গত, প্রবাসী বাংলাদেশিরা সৌদি আরব ফিরতে প্লেনের টিকিটের জন্য গত কয়েকদিন ধরে বিক্ষোভ করছেন। বুধবার সকালও বিক্ষোভ করেন। এরপর তারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে অবস্থানও নেন।
Tag :





















