করোনার সেকেন্ড ওয়েভ মোকাবেলায় স্বাস্থ্যবিভাগ প্রস্তুত: স্বাস্থ্যমন্ত্রী
- আপডেট টাইম : ০৫:৪৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০
- / 111
৭১: দেশে করোনাভাইরাস সংক্রমণের সেকেন্ড ওয়েভ (দ্বিতীয় ঢেউ) শুরু হয়ে গেছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সেকেন্ড ওয়েভ মোকাবিলায় চিকিৎসক-নার্সসহ স্বাস্থ্যবিভাগ প্রস্তুত। বুধবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আধুনিকায়ন, উন্নতমানের চিকিৎসাসেবা এবং শিক্ষার সম্প্রসারণমূলক কাজের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, জীবন ও জীবিকার তাগিদে মানুষ ঘরের বাইরে বের হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে চলায় উদাসীনতা লক্ষ্য করা যাচ্ছে।
স্বাস্থ্যমন্ত্র, শীতকালে বিয়ে ও পিকনিকসহ নানা অনুষ্ঠান হয়। জনসমাগম বেশি হওয়ায় করোনার সংক্রমণ বাড়ার আশঙ্কা রয়েছে। এ কারণে এসব অনুষ্ঠানের আয়োজন থেকে বিরত থাকতে হবে।
এ সময় মন্ত্রী জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলা ও গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান জানান।





















