বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নূরের বিরুদ্ধে তরুণীর মামলা, স্বরাষ্ট্রমন্ত্রী যা বললেন

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৫:৫১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০
  • / 118

৭১: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নূরের বিরুদ্ধে এক তরুণীকে অপহরণ, ধর্ষণ, ধর্ষণে সহযোগিতা ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

এবার সেই মামলায় মুখ খুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটায় রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে নূরকে নিয়ে কথা বলেন তিনি।

ঢাবির ভিপি নূরের বিরুদ্ধে দায়ের করা মামলা সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, নুরের বিরুদ্ধে মামলা হয়েছে; পুলিশ তদন্তও করছে। আমাদের সব নলেজে রয়েছে। যেভাবে এড্রেস করা দরকার সেভাবেই পুলিশেই তদন্ত করছে। আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এর আগে, রোববার (২০ সেপ্টেম্বর) রাতে নুরুল হক নূরসহ ছয়জনের নামে রাজধানীর লালবাগ থানায় ধর্ষণ মামলা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। পরের দিন সন্ধ্যায় ওই মামলার প্রতিবাদে নূর ও তার সহযোগীরা শাহবাগ থেকে মৎস ভবনের দিকে বিক্ষোভ মিছিল নিয়ে যাচ্ছিলেন। এসময় তাদের ধরে নিয়ে যায় পুলিশ। মহানগর ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়ার এক পর্যায়ে রাত ১০টার দিকে অসুস্থ হয়ে যান নূর। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়। এরপর রাত ১ টার দিকে নূর ও তার সহযোগী সোহরাবকে রাত পৌনে ১টার দিকে মুচলেকা দিয়ে ডিবি কার্যালয় থেকে ছেড়ে দেয়া হয়।

এ ঘটনার একদিন পর নুরুল হক নূরের বিরুদ্ধে অপহরণ, ধর্ষণ, ধর্ষণে সহযোগিতা ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই একই তরুণী।

এ মামলার বাকি আসামিরা হলেন- নাজমুল হাসান সোহাগ, হাসান আল মামুন, নুরুল হক নুর, মো. সাইফুল ইসলাম, নাজমুল হুদা, আবদুল্লাহ হিল বাকি। এর মধ্যে মূল অভিযুক্ত নাজমুল হাসান।

Tag :

শেয়ার করুন

নূরের বিরুদ্ধে তরুণীর মামলা, স্বরাষ্ট্রমন্ত্রী যা বললেন

আপডেট টাইম : ০৫:৫১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০