শিরোনাম :
ডিআইজি মিজান ও দুদক পরিচালককে চূড়ান্ত বরখাস্ত
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০১:৫৯:০০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০
- / 98
৭১: ঘুষ লেনদেনের অভিযোগে পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমান ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালককে চূড়ান্ত বরখাস্ত করা হয়েছে। তদন্তে তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এর আগে গেলো জানুয়ারিতে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় সাময়িক বরখাস্ত করা হয়।
দুদকের মামলা থেকে বাঁচিয়ে দিতে ডিআইজি মিজানুর রহমানের কাছ থেকে ৪০ লাখ টাকা ঘুষ নেন দুদকের পরিচালক খন্দকার এনামুল বাছির।
অনুসন্ধানে এর প্রমাণ পাওয়া যাওয়ায় গত বছরের ১৬ জুলাই। মিজান ও বাছিরের বিরুদ্ধে মামলা করেন সংস্থাটির পরিচালক মোহাম্মদ ফানাফিল্লাহ। তিনিই মামলার তদন্ত করেন।
Tag :






















