‘স্মরণীয় হওয়ার জন্য লাফালাফি নয় দরকার কমিটমেন্ট’
- আপডেট টাইম : ০৬:১৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০
- / 121
৭১: নিজে স্মরণীয় হয়ে থাকার জন্য মানুষকে খুব একটা লাফালাফি করতে হয় না। শুধু কমিটমেন্ট থাকতে হয়। আর কমিন্টমেন্টই চিরস্মরণীয় হয়ে থাকবে। একথা জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ্ শেখ মে. জহিরুল হক এবং লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব নরেন দাসের অকাল মৃত্যুতে শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে এক ভার্চুয়্যাল স্মরণ সভায় মন্ত্রী প্রধান অতিথির বক্তবে এসব কথা বলেন।
মন্ত্রী তার বক্তব্যে আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ও ২০৪১ সালের যে ভিশন দিয়েছেন সেই লক্ষ্যে কাজ করছেন। বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
সরকারি কর্মকর্তারা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সেই এগিয়ে নেওয়ার কাতারে প্রয়াত ওই দুই সচিব ছিলেন বলে জানান আনিসুল হক।
আখাউড়ার রাবিয়া খাতুন স্মৃতি পাঠাগার ও আকছির চৌধুরী চ্যারিটি ট্রাস্ট স্কুলের উদ্যোগে এ স্মরণ সভার আয়োজন করা হয়। মন্ত্রী ঢাকা থেকে ওই সভায় অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন অ্যাডভোকেট আকছির এম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলার সারওয়ার।






















