জন্মদিন পালনের প্রস্তাবে প্রধানমন্ত্রীর ‘না’
- আপডেট টাইম : ০৬:০৫:১৩ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০
- / 130
৭১: আগামী ২৮ সেপ্টেম্বর নিজের জন্মদিন পালনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই আলোচনা তুলেছিলেন।
বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সম্পাদকমণ্ডলীর সভায় অনলাইনে যুক্ত হন প্রধানমন্ত্রী।
এসময় ওবায়দুল কাদের বলেন, আগামী ২৮ সেপ্টেম্বর আপনার (শেখ হাসিনা) জন্মদিন। এটা আমরা খুব সীমিত আকারে পালন করবো। এটা প্রতিবছরই করে থাকি। আপনি না বললেও করব।
জবাবে শেখ হাসিনা বলেন, আমার জন্মদিন পালনের প্রস্তাব আমি গ্রহণ করছি না। বাকিগুলোর মধ্যে সাব-কমিটিগুলো পূর্ণাঙ্গ করার সিদ্ধান্ত খুবই ভালো। এটা করা উচিত। যাতে সাব-কমিটিগুলো বসতে পারে। আগামী দিনে আমাদের ভবিষ্যত কর্মসূচি সেগুলো ঠিক করতে হবে। সাব-কমিটিগুলো এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিতে পারবে।






















