বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দিনের তাপমাত্রা বাড়তে পারে

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:০০:৪৯ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০
  • / 117

৭১: দেশের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

বুধবার (২ সেপ্টেম্বর) আবহাওয়া অফিস জানায়, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাংশ হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে দুর্বল অবস্থায় বিরাজ করছে।

এ অবস্থায় বুধবার সন্ধ্যা পর্যন্ত ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এসময় সারাদেশে দিনের তাপমাত্রা (১-৩) ডিগ্রি বাড়তে পারে।

Tag :

শেয়ার করুন

দিনের তাপমাত্রা বাড়তে পারে

আপডেট টাইম : ০৬:০০:৪৯ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০