বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘বন্ধু’ প্রণবের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৫:৫১:০৮ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০
  • / 119

৭১: ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি, বাংলাদেশের বন্ধু প্রণব মুখোপাধ্যায়ে মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানাতে বুধবার (২ সেপ্টেম্বর) এক দিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে বাংলাদেশে।

মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে।

রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে এদিন বাংলাদেশের সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা করা হবে।

মঙ্গলবার দিল্লির লোদি রোডে গান স্যালুটের মাধ্যমে, চোখের জলে, ফুলেল শ্রদ্ধায় শেষবিদায় জানানো হয় বাংলাদেশের এই অকৃত্রিম বন্ধুকে। শ্রদ্ধা জানাতে ছুটে গেছেন ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে শুরু করে দল-মত-নির্বিশেষে সর্বস্তরের বিশিষ্ট ব্যক্তিরা। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শ্রদ্ধা জানান নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন।

উল্লেখ্য, তিন সপ্তাহ দিল্লির আর্মি হসপিটাল রিসার্চ অ্যান্ড রেফারেলে চিকিৎসাধীন থাকার পর গেলো সোমবার সন্ধ্যায় মৃত্যু হয় ভারতীয় উপমহাদেশের রাজনীতিতে সব পক্ষের শ্রদ্ধা পাওয়া এই রাজনীতিবিদের।

বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পাওয়ার পর গত ১০ অগাস্ট হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রণব। অস্ত্রোপচার করতে গিয়ে তার শরীরে করোণাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। এক পর্যায়ে তিনি চলে যান গভীর কোমায়। সেখান থেকে আর ফিরতে পারেননি।

Tag :

শেয়ার করুন

‘বন্ধু’ প্রণবের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ

আপডেট টাইম : ০৫:৫১:০৮ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০