বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাহেদ-মাসুদের ৫২ ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৫:৩৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০
  • / 124

৭১: করোনা টেস্ট জালিয়াতিতে বন্ধ হয়ে যাওয়া রিজেন্ট হাসপাতাল ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ ও ব্যবস্থাপনা পরিচালক এমডি মাসুদ পারভেজের ৫২টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২ সেপ্টেম্বর) সিআইডি পুলিশের পরিদর্শক মনিরুজ্জামানের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েসের আদালত এ আদেশ দেন।

এর মধ্যে শাহেদের ৪৩ টি ব্যাংক হিসাব ও এমডি মাসুদ পারভেজের ১৫ টি ব্যাংক হিসাব রয়েছে। এসব অ্যাকাউন্টে প্রায় ১১ কোটি টাকা রয়েছে।

এর আগে সি আই ডির পরিদর্শক মনিরুজ্জামানের করা আবেদনে এই নির্দেশ দেয়া হয়। গত ১৫ই জুলাই সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে সাহেদকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে তাকে হেলিকপ্টারে ঢাকায় আনা হয়। মামলার দুই নম্বর আসামি মাসুদ পারভেজকে গাজীপুর থেকে গত ১৪ই জুলাই গ্রেপ্তার করা হয়।

Tag :

শেয়ার করুন

সাহেদ-মাসুদের ৫২ ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

আপডেট টাইম : ০৫:৩৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০