বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মন্ত্রিসভায় রদবদল আসছে

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৪:২৯:২০ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০
  • / 102
৭১: করোনাভা মহামারির মধ্যেই মন্ত্রিসভায় রদবদল আসছে। বিষয়টি নিয়ে ইতোমধ্যেই বেশ গুঞ্জন শুরু হয়েছে। আওমী লীগের সিনিয়র নেতারা বলছেন, রদবদলের পুরো বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনাই জানেন। মন্ত্রী-প্রতিমন্ত্রী নিয়োগ দেওয়ার বিষয়টি সম্পূর্ণ প্রধানমন্ত্রীর এখতিয়ার।সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহর মৃত্যুর পর এই মন্ত্রণালয় এখন মন্ত্রীশূণ্য। ধর্ম মন্ত্রণালয়সহ আরও দু’একটি মন্ত্রণালয়ে নতুন মুখ আসতে পারে এবং রদবদলও হতে পারে।  
গত বছর ১৩ জুলাই সর্বশেষ মন্ত্রিসভার সম্প্রসারণ হয়। ওই দিন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন আওয়ামী লীগ নেত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। আর প্রতিমন্ত্রী ইমরান আহমদ পদোন্নতি পেয়ে মন্ত্রী হন। তারপর মন্ত্রিসভায় আর নতুন কেউ যুক্ত হননি।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর গত বছরের ৭ জানুয়ারি আওয়ামী লীগ টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করে। ওই দিন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২৪ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী ও তিনজন উপমন্ত্রী নিয়ে ৪৭ সদস্যের মন্ত্রিসভার যাত্রা শুরু হয়। বর্তমানে মন্ত্রিসভার সদস্য ৪৮।
Tag :

শেয়ার করুন

মন্ত্রিসভায় রদবদল আসছে

আপডেট টাইম : ০৪:২৯:২০ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০