নগ্ন হয়ে ভিডিও বানানোর দায়ে ফরাসি নারী গ্রেপ্তার
- আপডেট টাইম : ০৩:১৮:২১ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০
- / 139
৭১: ভারতের উত্তরাখণ্ডের ঋষিকেশ নগরীতে একটি ঝুলন্ত সেতুর উপর নগ্ন হয়ে ভিডিও বানানোর দায়ে এক ফরাসি নারীকে গ্রেপ্তার করা হয়েছে।জিজ্ঞাসাবাদে ওই নারী নগ্ন হয়ে ভিডিও করার কথা স্বীকার করেছেন। তবে তার দাবি, ভারতে এ কাজ যে অবৈধ তা তিনি জানতেন না।
ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট হওয়ার পর ভারতের ইন্টারনেট আইনের আওতায় ওই নারীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়। দোষীসাব্যস্ত হলে তার সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড হতে পারে।
বিবিসি জানায়, গঙ্গা নদীর উপর ঝুলন্ত ওই সেতুটির নাম ‘লক্ষ্মণ ঝুলা’। প্রতিবছর প্রচুর পর্যটক হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র ওই সেতুটি দেখতে আসে।
ফরাসি ওই নারী নিজের গহনার ব্যবসার প্রচারের জন্য ভিডিওটি বানিয়েছিলেন বলে পুলিশকে জানিয়েছেন। আপাতত জামিনে মুক্তি পেয়েছেন তিনি।
গত বৃহস্পতিবার ফরাসি এই নারীর ভিডিও ফুটেজ সম্পর্কে কেউ একজন পুলিশকে খবর দেয়ার পর পুলিশ তাকে গ্রেপ্তার করে। নারীটির নাম প্রকাশ করা হয়নি।
তাকে গ্রেপ্তারের পর যে থানায় নিয়ে যাওয়া হয়েছিল সেখানকার প্রধান পুলিশ কর্মকর্তা বলেছেন, হয়ত ফ্রান্সে এসব বিষয়কে আপত্তিকর মনে করা হয় না। কিন্তু ঋষিকেশ একটি পবিত্র নগরী এবং লক্ষ্মণ ঝুলা দিয়ে ভগবান রাম, তার ভাই লক্ষ্মণ এবং স্ত্রী সীতা গঙ্গা নদী পার হয়েছিলেন।






















