বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কার্যকর ভ্যাকসিন আবিষ্কার হলে দ্রুত পাবে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৪:৪৫:১২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২০
  • / 95

৭১: প্রাণঘাতী করোনাভাইরাসের কার্যকর ভ্যাকসিন আবিষ্কার হলে দ্রুতই পাবে বাংলাদেশ বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শুক্রবার (২৮ আগস্ট) মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার তিল্লি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুস সালামের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের পর তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার হলে আমরা দ্রুত পাবো। সামনের দিনগুলোতে আর মাস্ক পরতে হবে না।

তবে ভ্যাকসিন আবিষ্কার না হওয়া পর্যন্ত সবাইকে মাস্ক পরার আহ্বানও জানান মন্ত্রী।

তিনি বলেন, বাংলাদেশে এখনো করোনায় মুত্যুর সংখ্যা খুব কম। যেখানে ভারতে মারা গেছেন ৭০ হাজার মানুষ। আমেরিকায় ২ লাখ।

আর বাংলাদেশে ১৬ কোটি মানুষের মধ্যে মৃত্যু হয়েছে ৪ হাজার এবং সুস্থ হয়েছেন ২ লাখ। তবুও আমরা করোনায় আর একটি মুত্যুও চাই না।

Tag :

শেয়ার করুন

কার্যকর ভ্যাকসিন আবিষ্কার হলে দ্রুত পাবে বাংলাদেশ

আপডেট টাইম : ০৪:৪৫:১২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২০