কুরআন পোড়ানোর প্রতিবাদে বিক্ষোভ-অগ্নিসংযোগ
- আপডেট টাইম : ০৩:৫৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২০
- / 141
৭১: ইসলাম ধর্মের প্রধান পবিত্র গ্রন্থ কুরআন অবমাননার প্রতিবাদে সুইডেনের দক্ষিণাঞ্চল মালমো শহরে প্রায় তিন শ মুসলিম বিক্ষোভ করেছে।
শুক্রবার (২৮ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে। মুসলিমবিরোধী ডানাপন্থী দলের কর্মীরা কুরআন পোড়ানোর মিছিল শুরু করার আগে বিক্ষোভটি শুরু হয়। এতে ইট নিক্ষেপ ও গাড়ির টায়ারে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে বলে সুইডিশ পুলিশ।
পুলিশের বর্ণনা মতে, শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আনা হয়। বিক্ষোভের ঘটনার কিছুক্ষণ পরই মুসলিমবিরোধী ডেনিশ নেতাকে কোরআন পোড়ানোর মিছিলে অংশগ্রহণ করতে নিষেধ করা হয়।
পুলিশের মুখপাত্র লিকার্ড লুন্ডকাভিস্ট স্থানীয় গণমাধ্যমকে বলেন, ইতিপূর্বে সংঘটিত আরেকটি ঘটনার সঙ্গে এই ঘটনাটি সম্পৃক্ত। সেদিন তাঁরা ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থ কুরআন পুড়িয়েছিল।
বিক্ষোভের দিন অভিবাসনবিরোধী ডানপন্থী দল হার্ড লাইনের ডেনিশ নেতা রাসমেস পেলুডানের মালমো শহরের এক সমাবেশে বক্তব্য দেওয়ার কথা ছিল। কিন্তু মালমোতে প্রবেশের আগেই পেলুডানকে গ্রেপ্তার করা হয় এবং দুই বছরের জন্য তাঁর ওপর সুইডেন প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
সূত্র : ডব্লিওআইও নিউজ


















