বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় কোনো তাজিয়া মিছিল নয়: ডিএমপি

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:৩৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২০
  • / 110

৭১: করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে এ বছর আশুরা উপলক্ষে ঢাকায় তাজিয়া মিছিল নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে ধারাল অস্ত্র ও আতশবাজিও নিষিদ্ধ করা হয়েছে।

বুধবার ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে ইনডোরে অন্যান্য ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করা যাবে।

 সারা বিশ্বের মুসলমানদের কাছে আশুরার দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ ও তাৎপর্যময়। ইসলাম ধর্ম মতে, মহান আল্লাহ এই দিনে পৃথিবী সৃষ্টি করেছেন এবং এই দিনেই পৃথিবী ধ্বংস হবে।

ইসলামের ইতিহাসে বিষাদময় কারবালাসহ নানা ঘটনার স্মরণে আরবি সনের হিজরি বছরের প্রথম মাস মহররমের ১০ তারিখ পবিত্র আশুরা পালিত হয়।

বাংলাদেশে এটি সরকারি ছুটির দিন।

৬৮০ খ্রিষ্টাব্দে এই দিনে ফোরাত নদীর তীরে ঐতিহাসিক কারবালা প্রান্তরে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর দৌহিত্র হযরত ইমাম হোসেন (রা.) সপরিবারে নির্মমভাবে শহীন হন। শিয়া মতাবলম্বীদের কাছে আশুরা বিষাদের দিন।

এবার ৩০ আগস্ট পবিত্র আশুরা উদযাপিত হতে যাচ্ছে।

Tag :

শেয়ার করুন

ঢাকায় কোনো তাজিয়া মিছিল নয়: ডিএমপি

আপডেট টাইম : ০৬:৩৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২০