‘আ.লীগ ঐক্যবদ্ধ থাকলে বঙ্গবন্ধুকে হত্যার সাহস পেতো না ষড়যন্ত্রকারীরা’
- আপডেট টাইম : ০৫:৫৩:১৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২০
- / 131
৭১: আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে ষড়যন্ত্রকারীরা পিতা মুজিবকে হত্যার সাহস ও সুযোগ পেত না বলে মন্তব্য করেছেন কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ।
তিনি বলেন, আজকের এই দিনে বঙ্গবন্ধুর আদর্শ এবং কৃষকরন্ত শেখ হাসিনাকে বাঁচিয়ে রাখতে তৃণমূলে সংগঠনকে শক্তিশালী করে ঐক্যবদ্ধভাবে কাজ করার কোন বিকল্প নাই।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঝিনাইদহ শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে ঝিনাইদহ জেলা কৃষকলীগের আয়োজনে আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেছেন। সংগঠনের উদ্যোগে ‘স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী, এতিম-অর্নাথদের মাঝে মৌসুমী ফল বিতরণ, বৃক্ষরোপন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, সাবেক দপ্তর সম্পাদক অধ্যাপক নাজমুল ইসলাম পানু, সাবেক বন ও পরিবেশ বষিয়ক সম্পাদক সৈয়দ সাগিরুজ্জামান শাকীক। ঝিনাইদহ জেলা কৃষক লীগের সভাপতি মোঃ সাজেদুল ইসলাম সোমের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চলানা করেন সাধারণ সম্পাদক মোঃ আশারাফুল আলম।
আলোচনা সভাশেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এবং এতিম-অনাথদের মাঝে মৌসুমী ফল বিতরণ করা হয়। পরে অনুষ্ঠানের অতিথিবৃন্দ স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর ক্যাম্প পরিদর্শন করেন এবং বৃক্ষরোপন করেন।


















