একই ঘরে দুই স্বামীর সঙ্গে বসবাস!
- আপডেট টাইম : ০৪:১২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০
- / 129
৭১: প্রথম স্বামী থাকা অবস্থায় দ্বিতীয় স্বামীকে গোপনে বিয়ে করেন এক গৃহবধূ। এরপর দুইজনের সাথে সংসার চালিয়ে যাচ্ছিলেন তিনি (গৃহবধূ)।
ঘটনাটি ঘটেছে ভারতের বেহালার শিশির বাগানে।
এই ঘটনায় অভিযোগ দায়ের করেন প্রথম স্বামী মনোজিৎ দাস। তিনি পুলিশের কাছে জানান, দ্বিতীয় স্বামীকে নিয়ে একাধিকবার তাকে নির্যাতনও করা হয়।
এদিকে ওই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত প্রেমিক পরিতোষ মণ্ডলকে আটক করেছে বেহালা থানার পুলিশ। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, বেহালার শিশিরবাগানের গৃহবধূ সোমা দাসের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় আলাপ হয় কোচবিহারের যুবক পরিতোষ মণ্ডলের। আলাপ থেকে প্রেম। ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে যুগলের মধ্যে। এরপরই কোচবিহার থেকে সোজা শিশিরবাগানে সোমা দাসের বাড়িতে এসে হাজির হয় পরিতোষ মণ্ডল নামে ওই যুবক।
অভিযোগের নেপথ্যে আরও জানা যায়, তারপর থেকেই যুগলে মিলে প্রথম স্বামী মনোজিৎ দাসের উপর অত্যাচার শুরু করে। নানাভাবে মানসিক নির্যাতন করা হয়।
এলাকাবাসী জানিয়েছে, ওই দম্পতির ১৬ বছরের এক পুত্রসন্তান আছে। এদিকে ওই নারী গত পরশু কৌশিকী আমাবস্যার দিনে বাড়ির পাশেই এক মন্দিরে প্রেমিক কোচবিহারের যুবককে বিয়ে করেন।
বিয়ে করে দ্বিতীয় স্বামীকে নিয়ে একইসঙ্গে ঘরে থাকতেও শুরু করেন সোমা দাস নামে ওই নারী। তার সঙ্গে প্রতিদিন চলতে থাকে প্রথম স্বামী মনোজিৎ দাসের উপর অত্যাচার। অবশেষে আজ প্রেমিক পরিতোষ মণ্ডলকে আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা।






















