বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘দেশে বর্তমানে করোনা পরিস্থিতি অনেক ভাল’

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৪:৫৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২০
  • / 102

৭১: মহামারি করোনা ভাইরাসের ভ্যাকসিন আনার বিষয়ে সব দেশের সঙ্গে যোগাযোগ হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এছাড়া যে দেশে ভ্যাকসিন সাশ্রয়ী পাওয়া যাবে সে দেশ থেকেই দ্রুত আনা হবে বলে জানিয়েছেন তিনি।

সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।

এ সময় জাহিদ মালেক বলেন, দেশে বর্তমানে করোনা পরিস্থিতি অনেক ভাল। সংক্রমণ ও মৃত্যু অনেকাংশে কমেছে। সুস্থ হওয়ার হারও বাড়ছে।

টেলিমেডিসিনের মাধ্যমে ঘরে থেকে চিকিৎসা নিয়ে করোনা রোগী ভাল হয়ে যাওয়ায় বর্তমানে হাসপাতালে ৭০ শতাংশ শয্যা খালি পড়ে আছে।

তিনি আরও বলেন, করোনার র‍্যাপিড টেস্ট করার কোন সিদ্ধান্ত নেই।

তবে, এখন থেকে করোনার অ্যান্টিজেন টেস্টের ব্যবস্থা করা হবে। তবে কোন অ্যান্টিবডি টেস্ট করা হবে না।

জাহিদ মালেক বলেন, মাস্ক ব্যবহার খুবই জরুরী। মাস্ক ব্যবহারের মাধ্যমে সংক্রমণ কমানো সম্ভব।

করোনা ছাড়া অন্যান্য রোগীদের চিকিৎসায় চলতি মাসেই, বিভিন্ন হাসপাতাল নন কোভিড হিসেবে নির্ধারণ করা হবে।

Tag :

শেয়ার করুন

‘দেশে বর্তমানে করোনা পরিস্থিতি অনেক ভাল’

আপডেট টাইম : ০৪:৫৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২০