‘বাঙালির মহানায়ক’
- আপডেট টাইম : ০৬:১৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২০
- / 216
৭১: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২০ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজন করেছে স্থাপনা শিল্প প্রদর্শনী ‘এক রক্ত প্রহরের গাঁথা’।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর ভাবনা ও পরিকল্পনায় একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজায় আয়োজন করা হয়েছে এ প্রদর্শনী।
এ প্রদর্শনী উপলক্ষে গত শুক্রবার আয়োজিত অনুষ্ঠানমালায় ২১ আগস্টের ভয়াবহতা নিয়ে আলোচনা করেন লেখক ও গবেষক অধ্যাপক আবদুস সেলিম এবং গ্রেনেড হামলার প্রত্যক্ষদর্শী সাংবাদিক স্বদেশ রায়। শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে এ আয়োজনে অনলাইনে যুক্ত ছিলেন কণ্ঠশিল্পী দিল আফরোজ রেবা, ইয়াকুব আলী খান, গুরুপদ গুপ্ত, আবৃত্তি শিল্পী মীর বরকত, কবি তারিক সুজাত, যন্ত্রশিল্পী শ্যামল দাস, কণ্ঠশিল্পী হৈমন্তী রক্ষিত, সরদার হীরক রাজা, শবনম মুস্তারি প্রিয়াংকা, মিথিলা মল্লিক এবং শিশুশিল্পী জিনাৎ ফারিহা করিম। পুরো আয়োজনটির সঞ্চালনায় ছিলেন জাহীদ রেজা নূর।
‘বাঙালির মহানায়ক’ শীর্ষক আয়োজনের ধারাবাহিকতায় ২১ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজায় এ প্রদর্শনী প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা সামাজিক দূরত্ব বজায় রেখে সবার জন্য উন্মুক্ত থাকবে।






















