সরিয়ে দেওয়া হলো ডা. আয়েশাকে
- আপডেট টাইম : ০৪:৫৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২০
- / 115
৭১: স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের দায়িত্ব থেকে ডা. আয়েশা আক্তারকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন থেকে তিনি অসংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ (এনসিডিসি) প্রোগ্রাম ম্যানেজারের দায়িত্ব পালন করবেন।
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলমের মৌখিক নির্দেশে তাকে ওই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। তার পরিবর্তে স্বাস্থ্য অধিদফতরের এমআইএস (ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম) শাখার কর্মকর্তারা কন্ট্রোল রুমের দায়িত্ব পালন করবেন।
ডা. আয়েশা আক্তার গত এক যুগেরও বেশি সময় ধরে স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুমে সার্বক্ষণিক কাজ করার ফলে অধিদফতরের সার্বিক কর্মকা- সম্পর্কে অভিজ্ঞ হয়ে উঠেছিলেন।
তিনি সিনিয়র-জুনিয়র নির্বিশেষে গণমাধ্যম কর্মীদের কাছে বিশ্বস্ত তথা মিডিয়াবান্ধব কর্মকর্তা হিসেবে সুপরিচিত ছিলেন। বিগত সময়ে রানা প্লাজা দুর্ঘটনা, ঘূর্ণিঝড় মহাসেন, ফণী, আইলা, আম্পান, বনানী ও চকবাজারের অগ্নিকাণ্ড, কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী সংকট এবং সবশেষ দেশে করোনাভাইরাস পরিস্থিতি তৈরি হওয়ার পর স্বাস্থ্য অধিদফতরের কর্মকা- তুলে ধরে প্রশংসিত হয়েছেন।






















