সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বব্যাপী জিমেইল সেবায় সমস্যা

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৩:৪৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২০
  • / 156

৭১: প্রযুক্তিগত সমস্যার জন্য জিমেইল সেবা বন্ধ পাচ্ছেন বিশ্বের অগণিত ব্যবহারকারী। বৃহস্পতিবার গত কয়েক ঘণ্টা ধরেই বিশ্বজুড়ে অসংখ্য ব্যবহারকারী জিমেইল ব্যবহারের সমস্যার কথা বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে। বাংলাদেশ থেকেও জিমেইল থেকে মেইল আদান–প্রদানে সমস্যা হচ্ছে।

গুগলের জিসুইট ব্যবহারকারীরা সমস্যা পাচ্ছেন। বিশেষ সমস্যা হচ্ছে জিমেইল ও গুগল ড্রাইভে। গুগলের অন্য সেবাগুলোতেও সমস্যা পাচ্ছেন কেউ কেউ।

টুইটারে অনেক ব্যবহারকারী বলছেন, জিমেইলে কোনো কিছু অ্যাটাচ করা যাচ্ছে না।

‘গুগল অ্যাপস স্ট্যাটাস পেজে’ বিভ্রাটের বিষয়টি নিশ্চিত করেছে গুগল। তারা লিখেছে, জিমেইলের সঙ্গে জড়িত এক সমস্যা খতিয়ে দেখছি। আমরা শিগগিরই আরও তথ্য জানাব।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেক ক্রাঞ্চের এক প্রতিবেদনে বলা হয়, অনেক ব্যবহারকারী জিমেইলে ঢুকতে পারছেন না বলে জানিয়েছে। কেউ কেউ অ্যাটাচমেন্ট যুক্ত করতে পারছেন না আবার কেউ কেউ গুগল ড্রাইভে সমস্যায় পড়ছে।

থার্ডপার্টি ওয়েব পর্যবেক্ষণ প্রতিষ্ঠান ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, গ্রিনিচ মান সময় ৪ টা ৪০ মিনিট বা বাংলাদেশ সময় সকাল ১০ টা ৪০ মিনিট থেকে সমস্যা শুরু হয়।

গুগল সমস্যার বিষয়টি স্বীকার করে বলেছে, শিগগিরই সমস্যার সমাধান করবে তারা।

উল্লেখ্য, বিশ্বজুড়ে ২০০ কোটির বেশি মানুষ গুগলের জিসুইটের ওপর নির্ভর করে।

Tag :

শেয়ার করুন

বিশ্বব্যাপী জিমেইল সেবায় সমস্যা

আপডেট টাইম : ০৩:৪৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২০