মোদির বার্তা প্রধানমন্ত্রীকে হস্তান্তর করেছেন শ্রিংলা
- আপডেট টাইম : ০৪:৫৬:১০ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০
- / 108
৭১: ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাৎ করেছেন। এ সময় প্রধানমন্ত্রীর কাছে নরেন্দ্র মোদির ব্যক্তিগত বার্তাও হস্তান্তর করেছেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে শেখ হাসিনার সঙ্গে শ্রিংলার এই সাক্ষাৎ হয় বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে।
দুই দিনের সফরে মঙ্গলবার ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। তাকে বহনকারী একটি বিশেষ বিমান বেলা সাড়ে এগারোটায় দিকে ঢাকায় অবতরণ করে। পররাষ্ট্র সচিব হিসেবে এটি তার দ্বিতীয় বাংলাদেশ সফর হতে যাচ্ছে।
বাংলাদেশে সফলতার সঙ্গে হাইকমিশনারের দায়িত্ব পালন শেষে ওয়াশিংটনে দায়িত্ব পালন করে দিল্লিতে বিদেশ সচিবের দায়িত্ব পাওয়ার পর চলতি বছরের মার্চের প্রথমার্ধে প্রথম ঢাকা এসেছিলেন পেশাদার কূটনীতিক শ্রিংলা।
কূটনৈতিক সূত্র জানিয়েছে, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বুধবার (১৯ আগস্ট) তার আনুষ্ঠানিক বৈঠকের কথা রয়েছে।






















