বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

করোনায় রঙ হারাচ্ছে দুর্গোৎসবও

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৩:৩৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২০
  • / 99

৭১: এবার পূজার অনুষ্ঠানমালা শুধু ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে পূজা-অর্চনার মাধ্যমে মন্দির প্রাঙ্গণেই সীমাবদ্ধ থাকবে বলে সিদ্ধান্ত হয়েছে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-কেন্দ্রীয় কমিটির সভাপতি মিলন কান্তি দত্ত শনিবার সংবাদমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আগামী ১১ অগাস্ট হিন্দু সম্প্রদায়ের অন্যতম উৎসব জন্মাষ্টমীও সীমিত পরিসরে উদযাপিত হবে।

“জন্মাষ্টমীতে কোনো প্রকার সমাবেশ, শোভাযাত্রা ও মিছিল করা হবে না। তবে স্বাস্থ্যবিধি মেনে মন্দির প্রাঙ্গণে পূজা অনুষ্ঠান ও সব আচারবিধি পালন করা যাবে।”

দুর্গাপূজার বিষয়ে মিলন দত্ত বলেন, “দুর্গাপূজায় আলোকসজ্জা, মেলা, আরতি প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান করা হবে না।”

তিনি বলেন, খোলা জায়গায় অস্থায়ী প্যান্ডেলে স্বাস্থ্যবিধি মেনে পূজা করার বিষয়েও সংশ্লিষ্ট আয়োজকদের অনুমতি নিতে হবে।

কোভিড-১৯ রোগ ছোঁয়াচে হওয়ায় সংক্রমণ এড়াতে সামাজিক দূরত্ব রক্ষা, ভিড় এড়ানো এবং স্বাস্থ্যবিধি মেনে চলার উপর সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।এই কারণে এবার বাংলা নববর্ষ এবং ঈদেও উৎসবের আমেজ ছিল না।

Tag :

শেয়ার করুন

করোনায় রঙ হারাচ্ছে দুর্গোৎসবও

আপডেট টাইম : ০৩:৩৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২০