বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিনহা নিহতের ঘটনার প্রভাবমুক্ত তদন্ত হবে: আইজিপি

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৪:৫০:৪৫ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২০
  • / 112

৭১: কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ’র মৃত্যুর ঘটনায় প্রভাবমুক্ত তদন্ত হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।

বুধবার (৫ আগস্ট) দুপুরে কক্সবাজারে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

এসময় বেনজীর আহমেদ বলেন, পুলিশের গুলিতে সাবেক সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহতের ঘটনায় পুলিশ ও সেনাবাহিনী মর্মাহত।

পুলিশ ও সেনাবাহনী কাঁধে কাঁধ মিলিয়ে দায়িত্ব পালন করে। কোন প্রকার উস্কানিতে দুই বাহিনীর মধ্যে সম্পর্ক নষ্ট হবে না।

বেনজীর আহমেদ বলেন, ক্রসফায়ার শব্দের সঙ্গে আমরা একমত নই।

তিনি আরো বলেন, ‘সেনাবহিনী এবং পুলিশের মধ্যে প্রায় ৫০ বছরের সুসম্পর্ক রয়েছে। এই দুই বাহিনীর মধ্যে পরস্পর আস্থা, বিশ্বাস ও শ্রদ্ধার সম্পর্ক রয়েছে। এই ঘটনায় কোনোভাবেই এর অবনতি ঘটবে না। আমরা পুলিশের পক্ষ থেকে নিশ্চয়তা দিচ্ছি, সরকার যে তদন্ত কমিটি গঠন করেছে, তারা সম্পূর্ণ প্রভাবমুক্ত হয়ে তাদের কার্যক্রম চালাতে পারবে। এই ঘটনায় কোনো কোনো মহল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে, তারা সফল হবে না।’

‘যদি আরো কেউ মামলা করতে চায়, নাগরিক হিসেবে তার আইনগত সেই অধিকার রয়েছে। মামলা করার ক্ষেত্রে যদি কেউ নিরাপত্তার সংকট অনুভব করেন, তাহলে মামলা সংশ্লিষ্ট সবার নিরাপত্তার ব্যবস্থা করা হবে’— বলেন বেনজীর আহমেদ।

Tag :

শেয়ার করুন

সিনহা নিহতের ঘটনার প্রভাবমুক্ত তদন্ত হবে: আইজিপি

আপডেট টাইম : ০৪:৫০:৪৫ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২০