অর্থের অভাবে থাইল্যান্ডের জঙ্গলে বাংলাদেশি ৩ যুবক
- আপডেট টাইম : ০৫:৪০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০
- / 143
৭১: প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে তিন বাংলাদেশি যুবক কম্বোডিয়ায় আটকা পড়েছেন। তাদের সঙ্গে যে অর্থ ছিল তা সব ফুরিয়ে গেছে। বাংলাদেশ দূতাবাসের সহায়তা নিয়ে দেশে ফেরার সিদ্ধান্ত নেন তারা।
তাই থাইল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সহায়তা নেয়ার জন্য অবৈধভাবে প্রবেশ করতে গিয়ে পথ হারিয়ে ঢুকে পড়েন জঙ্গলে। আর থাইল্যান্ডে ঢুকেই ধরা পড়লেন দেশটির পুলিশের হাতে।
গ্রেপ্তারকৃতরা হলেন- সোহেল পারভেজ ( ৪০), মোহাম্মদ (২৭) ও আব্দুল করিম আজাদ (৩৩)। তিনজনের কাছেই বাংলাদেশি পাসপোর্ট রয়েছে। তিনজনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। ১৪ দিন পর দূতাবাসকে তাদের বিষয়ে অবগত করে সাহায্যের আহ্বান জানানো হবে।
থাই পুলিশকে তারা জানিয়েছেন, গত মার্চে ছুটি কাটাতে কম্বোডিয়া এসেছিলেন তারা। করোনার কারণে আটকা পড়ে তাদের টাকাও শেষ হয়ে যায়। কম্বোডিয়ায় বাংলাদেশের দূতাবাস নেই বলেই তারা দেশে ফেরার সহায়তার জন্য থাইল্যান্ডে ঢুকেন। থাইল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে দেশে ফেরার ইচ্ছা ছিল ওই তিন যুবকের।


















