বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বর্জ্য ব্যবস্থাপনায় নতুনত্ব

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৪:১৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২০
  • / 129

৭১: নতুন আঙ্গিকে বর্জ্য ব্যবস্থাপনা কর্মসূচি গ্রহণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এরই ধারাবাহিকতায় গত ১৫ জুলাই থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে পরদিন ভোর ৫টা পর্যন্ত বর্জ্য সংগ্রহ, অপসারণ ও সব রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ শুরু হয়েছে।

জানা গেছে, ধানমণ্ডি লেকের পাশে সাম্পান রেস্টুরেন্টের সামনে থেকে বর্জ্য ব্যবস্থাপনার এই কার্যক্রমের ১৫ জুলাই উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এর আগে গত ১৩ জুলাই নগর ভবনে বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত এক বৈঠকে ডিএসসিসি মেয়র তাপস বলেন, ‘আমরা বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম ঢেলে সাজাচ্ছি। এখন থেকে বর্জ্য ব্যবস্থাপনার সকল কার্যক্রম সন্ধ্যা ৬টা থেকে ভোর পর্যন্ত সম্পাদন করা হবে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে, সকাল ৬টার পরে ঢাকাবাসীকে একটি পরিষ্কার-পরিচ্ছন্ন নগরী উপহার দেয়া।’

ঢাকাবাসীর পাশাপাশি ব্যবসায়িক প্রতিষ্ঠান, দোকান মালিক ও ব্যবসায়ীদের অনুরোধ জানিয়ে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, ‘আপনারা দিনের বেলায় রাস্তায় কিংবা উন্মুক্ত স্থানে কোনো ধরনের ময়লা-আবর্জনা ফেলবেন না। আমাদের বর্জ্য সংগ্রহকারীরা আপনাদের বাসা-বাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টার মধ্যে ময়লা-আবর্জনা সংগ্রহ করে সিটি করপোরেশন নির্ধারিত কন্টেইনার বা অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্রে (এসটিএস) নিয়ে যাবেন। তাই দিনের বেলায় আপনাদের কোনো ধরনের বর্জ্য জমা হলে তা রাস্তায় বা উন্মুক্ত স্থানে ফেলবেন না। সেজন্য শিগগিরই আমরা নতুন আঙ্গিকে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম শুরু করব।’

তাপস বলেন, ‘নতুন কর্মপরিকল্পনা ও ব্যবস্থাপনার আওতায় আমরা ডিএসসিসির প্রতিটি ওয়ার্ডে একজন করে মোট ৭৫ জন প্রাইমারি বর্জ্য সংগ্রহ সেবাদানকারী (পিসিএসপি) নিয়োগ করব। সুনির্দিষ্ট শর্তাবলি উল্লেখপূর্বক তাদের নিবন্ধিত করা হবে এবং শর্ত ভঙ্গ করলে তাদের নিবন্ধন বাতিল করা হবে।’

বিগত বছরগুলোর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আসন্ন ঈদুল আজহায় সৃষ্ট বর্জ্য দ্রুততম সময়ের মধ্যে অপসারণ ও সুষ্ঠু ব্যবস্থাপনার নিমিত্ত বিবেচনায় নিয়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে ডিএসসিসি। বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমকে গতিশীল করতে ৭৫টি ওয়ার্ডে বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেয়া হয়। এছাড়া ঈদুল আজহার দিন দুপুর ২টার পর থেকে পশু হাটের ও কোরবানির বর্জ্য একযোগে অপসারণের পর সেই স্থানে পর্যাপ্ত ব্লিচিং পাউডার ও স্যাভলন দেয়ার সিদ্ধান্ত নেয় ডিএসসিসি।

১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর খ. ম মামুন রশিদ শুভ্র বলেন, বিগত বছরগুলোতে দেখা গেছে এলাকাবাসীদের অনেকেই সিটি করপোরেশন নির্ধারিত স্থানে নয় তাদের বাড়ির সামনে অথবা গলির মুখে কোরবানি দিতে অভ্যস্ত। যার ফলে নির্ধারিত স্থানে পশু কোরবানির জন্য ডিএসসিসির বাজেট রাখলে তা নগরবাসীর কোনো কাজে আসবে না। তিনি বলেন, ডিএসসিসি নির্ধারিত স্থানে পশু কোরবানির জন্য যে বরাদ্দ দেয় সেই বাজেট কোরবানি পরবর্তী পরিষ্কার-পরিচ্ছন্নতায় ব্যবহার হলে তা বেশি কার্যকর হবে।

প্রসঙ্গত, নতুন আঙ্গিকে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের আওতায় সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টার মধ্যে পিসিএসপির সংগ্রহকারীরা বাসাবাড়ি ও গৃহস্থালি থেকে বর্জ্য সংগ্রহ করে সিটি করপোরেশন নির্ধারিত কন্টেইনার বা এসটিএসে নিয়ে যাচ্ছেন। সেখান থেকে ভোর ৬টার মধ্যে মাতুয়াইলের ল্যান্ডফিলে নিয়ে যাওয়া হয়। পাশাপাশি রাত ৯টা থেকে সকাল ৫টার মধ্যে ঢাকা শহরের মূল সড়কগুলোতে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করে এবং প্রয়োজনীয়তা সাপেক্ষে মূল সড়কগুলোতে পানি ছিটানো হয়।

Tag :

শেয়ার করুন

বর্জ্য ব্যবস্থাপনায় নতুনত্ব

আপডেট টাইম : ০৪:১৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২০